উত্তরদিনাজপুর

২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ

২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ।  রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং। সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠান মঞ্চের পাশে পথ দুর্ঘটনার কিছু ছবি প্রদর্শিত করা হয়। এরপর বেলুন উড়িয়ে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচীর শোভাযাত্রার সূচনা করেন জেলা পুলিশ সুপার। শোভাযাত্রায় অংশ নেন পুলিশ ও প্রশাসনের আধিকারিক, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক শঙ্কর কুন্ডুসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তি। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলবে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচী। 

        জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, ২০১৭ সালে " সেভ ড্রাইভ সেফ লাইফ " কর্মসূচী এই জেলায় খুব ভালো ভাবে পালন করা হয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মোটরবাইক ও অন্যান্য যানবাহনের উপর নজরদারি করে প্রচুর ফাইন করা হয়েছে। ফাইনের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে "। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/cUS6PbeiRDE